বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি


বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি


৫ই জুন ২০২৫, বিশ্ব পরিবেশ দিবস কে কেন্দ্র করে "ইলেকট্রন ওয়ারিয়র্স ক্লাব" (রসায়ন বিভাগ, দিনাজপুর সরকারি কলেজ) এক দারুণ আলোচনা সভা ও বৃক্ষরোপণের আয়োজন করেছিল। পরিবেশ নিয়ে সচেতনতা বাড়াতে এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীদের জড়ো করার জন্য এই কর্মসূচির আয়োজন করে। শিক্ষকদের ও শিক্ষার্থীদের উচ্ছ্বাসে ভরপুর হয়ে উঠেছিল অনুষ্ঠানটি।



আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে রসায়ন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান ড. বিপ্লব গাঙ্গুলি স্যার। সঙ্গে ছিলেন বিভাগের আরও কিছু গুণী শিক্ষক এবং "ইলেকট্রন ওয়ারিয়র্স ক্লাব"-এর সদস্যরা।


ড. বিপ্লব গাঙ্গুলি স্যার বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, “এই পৃথিবী পরিবেশগত সংকটে রয়েছে। এই সংকট কাটিয়ে উঠতে আমাদের প্রত্যেকের নিজের জায়গা থেকে দায়িত্ব নিতে হবে। ছোট ছোট কাজ, যেমন গাছ লাগানো অথবা প্লাস্টিক বর্জন করা — এগুলোই একদিন বড় পরিবর্তনের সূচনা করবে।”



আলোচনার পরে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। ক্লাবের সদস্যরা শিক্ষকদের সঙ্গে মিলে নানা জাতের গাছের চারা রোপণ করেন।


"ইলেকট্রন ওয়ারিয়র্স ক্লাব" মনে করে, এই উদ্যোগ ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সবুজ, পরিচ্ছন্ন এবং বাসযোগ্য পৃথিবী গড়ার জন্য অনুপ্রেরণা জোগাবে। পরিবেশ বাঁচানোর মতো গুরুত্বপূর্ণ একটা বিষয়ে সচেতনতা বাড়াতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও ক্লাবের তরফে জানানো হয়।


ইলেকট্রন ওয়ারিয়র্স ক্লাব"

রসায়ন বিভাগ, দিনাজপুর সরকারি কলেজ। 



Post a Comment

0 Comments